দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা ও যমুনা নদীতে প্রচণ্ড স্রোত ও উত্তাল ঢেউয়ের কারণে গতকাল সোমবার দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। লঞ্চ পারাপারের বাসযাত্রীরা এখন ফেরিতে নদী পাড়ি দিচ্ছে। বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের বন্দর কর্মকর্তা কবির হোসেন জানান, প্রচণ্ড স্রোত আর উত্তাল ঢেউয়ের কারণে এই নৌপথে চলাচলকারী ২২টি লঞ্চের মধ্যে ছোট ১০টি সকালেই বন্ধ করে দেওয়া হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঢেউয়ের উচ্চতা বেড়ে যাওয়ায় বাকি ১২টি বড় লঞ্চও বিকেল পৌনে চারটা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। রাত নয়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল।