দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌচলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশা​র কারণে আজ রোববার সকাল সোয়া সাতটা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। মাঝনদীতে আটকা পড়েছে তিনটি ফেরি। সকাল সোয়া আটটায় শেষ খবর পাওয়া পর্যন্ত নৌচলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, দুই ঘাট থেকে ছেড়ে আসা ফেরিগুলোর মধ্যে খানজাহান আলী, শাহজালাল ও কপোতী নামে তিনটি ফেরি মাঝনদীতে আটকা পড়েছে। এগুলোতে ৪০টির মতো যানবাহন আটকা আছে।

নদীর দুই পাড়ে পারাপারের অপেক্ষায় শতাধিক যানবাহন দাঁড়িয়ে আছে। যাত্রীরা পড়েছেন দুর্ভোগে।