দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌচলাচল শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘন কুয়াশার কারণে দেড় ঘণ্টা বন্ধ থাকার পর আজ রোববার সকাল পৌনে নয়টা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল শুরু রয়েছে। সকাল সোয়া সাতটার দিকে নৌচলাচল বন্ধ হয়ে যায়। মাঝনদীতে আটকা পড়ে তিনটি ফেরি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম সকালে জানান, দুই ঘাট থেকে ছেড়ে আসা ফেরিগুলোর মধ্যে খানজাহান আলী, শাহজালাল ও কপোতী নামে তিনটি ফেরি মাঝনদীতে আটকা পড়ে। এগুলোতে ৪০টির মতো যানবাহন আটকা ছিল।
আরও পড়ুন...