দৌলতদিয়ায় যানবাহন না পেয়ে বিপাকে যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছেড়ে আসা দক্ষিণাঞ্চলমুখী মানুষ মানিকগঞ্জের পাটুরিয়াঘাট হয়ে নদী পাড়ি দিয়ে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে এসে পরিবহন-সংকটে পড়ছেন। নির্দিষ্ট যানবাহন না পেয়ে বাড়তি ভাড়া দিয়ে বিকল্প উপায়ে বাড়ি ফিরছেন অনেকে।
গতকাল শনিবার দুপুরে ঘাটে দেখা যায়, লঞ্চ ও ট্রলারের পাশাপাশি অনেকেই ফেরিতে করে নদী পাড়ি দিয়ে দৌলতদিয়ায় আসছেন। রাজধানীসহ বিভিন্ন অঞ্চলের মানুষ বিশেষ করে পোশাকশ্রমিক ও দিনমজুরেরা বাড়ি ফেরার সময় দূরপাল্লার গাড়ি না পেয়ে লোকাল বাসে করে ঘাটে পৌঁছান। নদী পাড়ি দেওয়ার পর অনেকে প্রখর রোদের মধ্যে যানবাহন না পেয়ে গাছতলায় দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করেছেন।