দৌলতপুরে প্রতিবাদ সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক এক নেতার ওপর হামলার প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় গত বুধবার প্রতিবাদ সভা হয়েছে। উপজেলার আড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ এ প্রতিবাদ সভার আয়োজন করে। 

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, আড়িয়া ইউনিয়নের ঘোগা গ্রামের স্থানীয় বাজারের আধিপত্য বিস্তার নিয়ে গত শনিবার হামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তারিক আল মামুনসহ বেশ কয়েকজন আহত হন। তারিক আল মামুন ঢাকা চক্ষু ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

উপজেলার বড়গাংদিয়া কলেজ মাঠে বুধবার বিকেলে ওই প্রতিবাদ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম। এতে বিভিন্ন এলাকা থেকে কয়েক শ স্থানীয় নেতা-কর্মী অংশ নেন।বক্তব্য দেন দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আল মামুন, পিয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু ইউসুফ, রিফায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জামিরুল ইসলাম, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন মহি প্রমুখ।