দেড় কোটি টাকা দিয়েছে বেসিক ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে মর্মান্তিক ভবনধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত লোকজনের সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বেসিক ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে দেড় কোটি টাকার অনুদান দেওয়া হয়েছে। গত রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাঁর জাতীয় সংসদ ভবন কার্যালয়ে অনুদানের এ চেক হস্তান্তর করেন ব্যাংকের চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক মো. আনোয়ারুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক ফজলুস সোবহান প্রমুখ। বিজ্ঞপ্তি।