প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর কোতোয়ালি থানার পাশে অবস্থিত বাণী জুয়েলার্স থেকে গত সোমবার দুপুরে ডাকাতি হওয়া তিন কেজি ৬৫ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করেছে মাগুরা পুলিশ। ওই রাতে মাগুরা-ঝিনাইদহ সড়কের পাশে জোতপাড়া গ্রামের একটি লিচুবাগান থেকে উদ্ধার করা স্বর্ণালংকারগুলোর দাম কমপক্ষে দেড় কোটি টাকা বলে প্রাথমিকভাবে জানা গেছে।মাগুরা পুলিশ সুপার জিহাদুল কবির প্রথম আলোকে জানান, পুলিশের ধাওয়া খেয়ে ডাকাতেরা ইছাখাদা দরগা এলাকায় মাইক্রোবাসটি ফেলে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাদের আটক করে। পরে ইছাখাদা জোতপাড়ার মোজাম্মেল হোসেনের লিচুবাগান থেকে ডাকাতি করা ওই স্বর্ণালংকার উদ্ধার করে পুলশ।