দেড় দশক পূর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) দেড় দশক পূর্তি উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন হলো গতকাল বুধবার। রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ প্রাঙ্গণে সকালে জাতীয় ও সংগঠনের পতাকা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর ১৫ পাউন্ড ওজনের কেক কাটা হয়। মিষ্টি খাওয়ানো হয় আগত সদস্যদের। অনুষ্ঠানে ডিআরইউর সাবেক নেতাদের মধ্যে এম আনোয়ারুল হক, শফিকুল করিম, মাহফুজুর রহমান, মোস্তফা ফিরোজ, শাহেদ চৌধুরী এবং সংগঠনের সভাপতি শামিম আহমদ ও সাধারণ সম্পাদক পথিক সাহা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।