দেড়-দুই বছরের মধ্যে পদ্মা সেতু নির্মাণ: যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে পদ্মা সেতু নির্মাণ ও দেশের যোগাযোগের ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে।
তিনি আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্সের মসজিদ প্লাজার বকুলতলায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘স্বাধীনতা দিবসে আমাদের অঙ্গীকার উগ্রবাদ ও জঙ্গিবাদ মোকাবিলা করা। দারিদ্র্য মোকাবিলা করা। সবাই মিলে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের তালিকায় নিয়ে যাব।’
এর আগে বেলা ১১টার দিকে মন্ত্রী একই স্থানে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত লাখো কণ্ঠে জাতীয় সংগীতে কণ্ঠ মেলান।
বেলা পৌনে ১১টার দিকে মন্ত্রী টুিঙ্গপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন।