প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ এয়াকুব নবীকে প্রধান প্রকৌশলীর দায়িত্ব দেওয়া হয়েছে। প্রায় দেড় বছর শূন্য থাকার পর আজ মঙ্গলবার বিকেলে এ পদে তাঁকে দায়িত্ব দিয়েছে সিটি করপোরেশন। অবশ্য নতুন দায়িত্ব পাওয়া প্রকৌশলীর ৩১ ডিসেম্বরের পর অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা রয়েছে।
সিটি করপোরেশন সূত্র জানায়, সিটি করপোরেশনের সর্বশেষ প্রধান প্রকৌশলী মোখতার আলম গত বছরের ৩০ মে অবসরোত্তর ছুটিতে যান। এরপর মামলাজনিত কারণে এই পদে কাউকে দায়িত্ব দেওয়া যায়নি।
প্রধান প্রকৌশলীর দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ এয়াকুব নবী বলেন, মেয়র আ জ ম নাছির উদ্দীন তাঁর হাতে চিঠি তুলে দিয়েছেন।