দেড় বছর পর...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজ শুরু করার ১৮ মাস পর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় একটি ফরমালডিহাইড মিটার পেল। গত বৃহস্পতিবার যন্ত্রটি চট্টগ্রামে এসে পৌঁছায়। অধিদপ্তরের পক্ষ থেকে প্রায় নিয়মিত নগরের বিভিন্ন কাঁচাবাজার ও বিপণিকেন্দ্রে অভিযান পরিচালনা করা হয়। কিন্তু এত দিন কোনো ফরমালডিহাইড মিটার ছিল না। তাই ফরমালিন কিটস (রাসায়নিক উপকরণ) ব্যবহার করেই ফলমূল, শাকসবজি ও মাছে ফরমালিন পরীক্ষা করা হতো।