প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বাংলাদেশ-ভারত সীমান্তের দুই শ কিলোমিটারের বেশি এলাকার নিরাপত্তার বিষয়টি তাঁদের সরকারের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। আগামী দেড় বছরের মধ্যে এই সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।
ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরে গতকাল সোমবার ক্ষমতাসীন বিজেপির কর্মী-সমর্থকদের এক সমাবেশে রাজনাথ সিং এ কথা বলেন। তিনি বলেন, ‘বাংলাদেশ-ভারতের মধ্যকার ২২৩ দশমিক ৭ কিলোমিটারের সীমান্ত বন্ধ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রক্রিয়া চলছে। আশা করা যাচ্ছে, আগামী দেড় বছরের মধ্যে তা সম্পন্ন হবে।’
রাজনাথ সিং বলেন, ‘বাংলাদেশ আমাদের প্রতিবেশী এবং আমাদের মধ্যে সম্পর্কও ভালো। ভবিষ্যতে এ সম্পর্ক আরও এগিয়ে নিতে হবে।’