প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের গুরুদাসপুর উপজেলায় ২০১৫ সালের মে থেকে গত ২৪ অক্টোবর পর্যন্ত ৬০টি বাল্যবিবাহ বন্ধ করেছে প্রশাসন। এর মধ্যে ২৩টি ঘটনায় জেল-জরিমানা করা হয়েছে। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিন বলেন, অভিভাবকদের অজ্ঞতা, অসচেতনতা ও পারিপার্শ্বিক অবস্থার কারণে এরপরও বাল্যবিবাহ বাড়ছে। ভোটার ও সমর্থকদের ধরে রাখার জন্য গ্রামাঞ্চলে বাল্যবিবাহ সংঘটিত হলেও তা বন্ধে জনপ্রতিনিধিরা ভূমিকা পালন করেন না। ভুয়া জন্মনিবন্ধনের কাগজ দেখিয়ে কাজিদের সহায়তায় বাল্যবিবাহ ঘটছে। অনেক ক্ষেত্রে বরের পারিবারিক অবস্থা বিবেচনা করে অভিভাবকেরা স্কুলপড়ুয়া মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছেন। সামাজিক সচেতনতা বৃদ্ধি না হলে শুধু প্রশাসনের পক্ষে বাল্যবিবাহ রোধ করা সম্ভব নয়। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি