দেড় বিঘা জমির পেঁয়াজগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় দুই কৃষকের খেতের পেঁয়াজগাছ মঙ্গলবার রাতে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। উপজেলার রূপাপাত ইউনিয়নের কদমী গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত কৃষকেরা দাবি করেছেন।
ক্ষতিগ্রস্ত কৃষক মো. শাহজাহান মোল্লা এবং বগা ঠাকুর বলেন, মঙ্গলবার দিবাগত রাতে তাঁদের দেড় বিঘা জমির পেঁয়াজগাছগুলো কেটে ফেলে দুর্বৃত্তরা। গতকাল বুধবার সকালে খেতে গিয়ে তাঁরা গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান। এতে তাঁদের প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ডহরনগর পুলিশ ফাঁড়ির এসআই শাহীনূর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আটকের চেষ্টা করা হচ্ছে।