দেড় মাস পার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বস্তুগত সাক্ষ্যের ওপর গুরুত্বারোপ করে আধুনিক, বিজ্ঞানসম্মত ও গুণগত তদন্তের মাধ্যমে জনগণের ধারণার উন্নতি সাধন করতেই পুলিশ বাহিনীতে উন্নত প্রযুক্তিনির্ভর ‘পৃথক তদন্ত ইউনিট’ (পিবিআই) নামে একটি নতুন পুলিশ ইউনিট গঠন করা হয়েছে। সারা দেশের ২৯টি পিবিআই ইউনিটের মতো সিলেটেও এর কার্যক্রম অত্যন্ত সফলতার সঙ্গে চলছে। গতকাল সকাল সাড়ে ১০টায় নগরের উপশহর এলাকার পিবিআই সিলেট বিভাগীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় এসব কথা জানানো হয়। পিবিআই সিলেট বিভাগের বিশেষ পুলিশ সুপার রেজাউল করিম মল্লিক বলেন, পিবিআই মামলার তদন্ত শুরু করে ২১ জুন থেকে। মোট ৪৩টি মামলা বর্তমানে তদন্তাধীন রয়েছে।