প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে ফটোসাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার দেড় যুগ পূর্তি হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার রাতে নগরের একটি রেস্তোরাঁর সম্মেলনকক্ষে কেক কেটে দেড় যুগ পূর্তি উদ্যাপন করা হয়। পরে সংগঠনের সদস্য ফটোসাংবাদিকদের অংশগ্রহণে ‘ফ্যামেলি নাইট’ হয়। এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সিলেটের প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবদুল বাতিন, প্রতিষ্ঠাতা সহসভাপতি আফতাব উদ্দিন, সহসাধারণ সম্পাদক দুলাল হোসেন, দপ্তর সম্পাদক ইকবাল মনসুর, সদস্য কুমার গণেশ পাল ও তুকুল রানাকে সম্মাননা দেওয়া হয়। তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম।