প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সর্বোচ্চ দর হাঁকিয়ে দেড় লাখ কেজি আপেল নিলামে কেনার সুযোগ পাচ্ছেন তিন ব্যক্তি। গতকাল মঙ্গলবার বিকেলে বন্দরের সংরক্ষিত এলাকায় কাস্টম হাউসের নিলাম হলে এই নিলাম অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ১০০ জন।
নিলামে দেড় লাখ কেজি আপেলের মোট সর্বোচ্চ দর ওঠে ৭১ লাখ ৮৫ হাজার টাকা। এই আপেল আমদানিকারক খালাস করে নিলে কাস্টমস রাজস্ব পেত ৫৫ লাখ ৬৬ হাজার টাকা।
নিলাম শাখার তথ্য অনুযায়ী, ঢাকার এমদাদ উল ইসলাম ২১ লাখ ৩০ হাজার, চট্টগ্রামের রফিক ইসলাম ২৫ লাখ ৩৫ হাজার ও শফিকুল ইসলাম ২৫ লাখ ২০ হাজার দর হাঁকিয়ে সর্বোচ্চ দরদাতা হন। প্রতিজনই প্রায় ৫০ হাজার কেজি করে আপেল কেনার সুযোগ পাচ্ছেন।
কাস্টমসের সহকারী কমিশনার (নিলাম) মো. আহসান উল্লাহ প্রথম আলোকে বলেন, আপেল খাওয়ার উপযোগী হলে খালাসের ছাড়পত্র দেওয়া হবে।