দেড় লাখ টাকার অভাবে পঙ্গু হয়ে যাবে শিশুটি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মামুনুর রশিদ
মামুনুর রশিদ

জেএসসি পরীক্ষার্থী মামুনুর রশিদ (মামুন)। গত ১৪ আগস্ট স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনায় ডান পা ও বাঁ হাতটি ভেঙে যায় তার। ছিঁড়ে যায় কয়েকটি রগ। জখম হয় শরীরের বিভিন্ন স্থান। দুই বছর আগে মামুন তার বাবাকে হারিয়েছে। মা বিলকিস বেগম ছোট দুই সন্তানের লালনপালনে একটি পোশাক কারখানায় মেশিন অপারেটরের কাজ বেছে নিয়েছেন।
বিলকিস জানান, তাঁর গ্রামের বাড়ি কুমিল্লায়। মামুনকে নিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে গিয়েছিলেন। চিকিৎসকেরা জানিয়েছেন, মামুনের হাতে ও পায়ে অস্ত্রোপচার করতে হবে। নইলে হাত বা পা কেটে ফেলতে হতে পারে। প্রয়োজন প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।
সন্তানকে পঙ্গু হওয়ার হাত থেকে বাঁচাতে অন্যের সহায়তা প্রত্যাশা করছেন এই মা। সহায়তা পাঠানোর ঠিকানা: বিলকিস বেগম, সঞ্চয়ী হিসাব-১০৬৩৩ (অনলাইন), উত্তরা ব্যাংক, রমনা শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।