দেড় লাখ টাকার জন্য ভাল্ভ প্রতিস্থাপন করা যাচ্ছে না ইনামুলের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. ইনামুল হক (৪৫) নামের এক দিনমজুরের হৃৎপিণ্ডের একটি ভাল্ভ নষ্ট হয়ে গেছে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদ্রোগ বিভাগের অধীনে চিকিৎসাধীন আছেন। ইনামুল হকের স্বজনেরা বলেন, চিকিৎসকেরা জানিয়েছেন, জরুরি ভিত্তিতে ইনামুলের হৃৎপিণ্ডের ভাল্ভ প্রতিস্থাপন করতে হবে। এ জন্য দেড় লাখ টাকার প্রয়োজন। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে এ অর্থ জোগাড় করা সম্ভব হচ্ছে না। দুই মাস ধরে টাকা জোগাড় করতে না পারায় ভাল্ভ প্রতিস্থাপন করা যাচ্ছে না। তাই বিত্তশালীদের কাছে আর্থিক সহায়তা কামনা করেছে তাঁর পরিবার। সহায়তা পাঠানোর ঠিকানা: হোসাইন, সঞ্চয়ী হিসাব নম্বর ১০০.০৭৯.৭৯৭। অগ্রণী ব্যাংক, আসমানখালী শাখা, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা। বিকাশ নম্বর: ০১৭১০১৬২১৫১।