দেড় শ টাকার মাছ এবার ৫০ টাকায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগ-মারায় বাজার-মূল্যের তিন গুণ কম দামে পোনা সরবরাহ করলেন না সেই ব্যবসায়ী। তিনি সরবরাহ করতে অপারগতা জানালে দ্বিতীয় নিম্ন দরদাতাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে তাঁর চেয়ে ১০ টাকা বেশি দামে সরবরাহ করেছেন। তাঁর দরও বাজারমূল্যের চেয়ে কম।কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ইউসুফ মো. রেজাউর রহমান প্রথম আলোকে বলেন, আগের ব্যবসায়ী মাছ সরবরাহ করতে পারবেন না বলে লিখিত দিয়েছেন। তাঁর জামানত বাজেয়াপ্ত করে দ্বিতীয় নিম্ন দরদাতাকে কাজ দেওয়া হয়েছে।এ বিষয়ে গতকাল বুধবার প্রথম আলোয় ‘দেড় শ টাকার মাছ ৪০ টাকায়’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়।