দেড় শ বাংলাদেশিকে ফেরত পাঠাবে ইন্দোনেশিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈধ কাগজপত্র না থাকায় ১৫০ জন বাংলাদেশি অভিবাসীকে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের অভিবাসন কার্যালয়। খবর দ্য জাকার্তা পোস্টের।
ওই কার্যালয়ের কর্মকর্তা আলবার্ট জালিয়াস গতকাল সোমবার বলেন, আগামী বৃহস্পতিবারের মধ্যে অভিবাসীদের ফেরত পাঠানোর কাজ শেষ করা হবে। উত্তর সুমাত্রার কুয়ালা নামু বিমানবন্দর দিয়ে এ পর্যন্ত ১৯ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। আলবার্ট বলেন, ‘বাংলাদেশি দূতাবাস থেকে সব ধরনের কাগজপত্র প্রস্তুত করা হয়েছে। বাকিদের আমরা যত দ্রুত সম্ভব ফেরত পাঠাব।’
দুই মাস আগে কয়েক শ রোহিঙ্গার সঙ্গে ২৩৮ জন বাংলাদেশি আচেহ প্রদেশে আটকা পড়েন। ইন্দোনেশিয়া সরকারের নীতি অনুযায়ী, রোহিঙ্গাদের দেশটিতে এক বছরের জন্য থাকতে দেওয়া হবে এবং বাংলাদেশিদের ফেরত পাঠানো হবে।