দেড় শ শিম গাছ হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার তো কোনো শত্রু নেই। তাহলে কে আমার এ সর্বনাশ করল। কী অপরাধ ছিল অসহায় শিমগাছগুলোর?’ বড় আক্ষেপ নিয়ে ১৭ ডিসেম্বর এ কথাগুলো বলেন বগুড়ার আদমদীঘি উপজেলার জিনইর গ্রামের বাসিন্দা মতিউর রহমান (৩০)।১৬ ডিসেম্বর রাতে একদল দুর্বৃত্ত মতিউর রহমানের খেতের দেড় শ শিমগাছ গোড়া থেকে কেটে ফেলে রেখে যায়। তাঁর ধারণা, কেউ শত্রুতাবশত শিমগাছগুলো কেটেছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, মতিউর ১৪ শতক জমিতে ছয়-সাত মাস আগে শিমের চারা লাগান। কিছুদিন আগে এসব গাছ থেকে সংগ্রহ করা ৩০ কেজি শিম বাজারে বিক্রি করেন। ১৬ ডিসেম্বর রাতে কে বা কারা তাঁর খেতের প্রায় দেড় শ শিমগাছ কেটে ফেলে। এতে তাঁর প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়।