দেড় শতাধিক নেতা-কর্মীকে আসামি করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার মাঝিরকান্দায় পুলিশ ও ছাত্রলীগের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ছাত্রলীগের দেড় শতাধিক নেতা-কর্মীকে আসামি করে মামলা করেছে। ছাত্রলীগের অভিযোগ, পুলিশ রাতে আটক ব্যক্তিদের চোখ কালো কাপড়ে বেঁধে ঝুলিয়ে বেদম পিটিয়েছে।পুলিশ ও ছাত্রলীগ সূত্র জানায়, গত শনিবার দুপুরে ছাত্রলীগের ঢাকা জেলার সহসভাপতি শফিকুল ইসলাম সেন্টুর নেতৃত্বে একটি মোটরসাইকেলের বহর মিছিল নিয়ে দোহার যাচ্ছিল। মিছিলটি নবাবগঞ্জের মাঝিরকান্দা নামক স্থানে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় পুলিশের সঙ্গে মিছিলকারীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। নবাবগঞ্জ থানার এসআই সুশংকর পাল বাদী হয়ে পুলিশের কাজে বাধা এবং তাদের ওপর হামলার অভিযোগে এজাহারভুক্ত ২৫ জন ও ছাত্রলীগের অজ্ঞাত আরও শতাধিক কর্মীর নামে মামলা করেছে।গ্রেপ্তারকৃত ব্যক্তিদের গতকাল রোববার সকালে পুলিশ পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায়। আদালত আসামিদের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।বিএনপির দুই গ্রুপের হামলার ঘটনায় মামলা: গত শনিবার বেলা ১১টায় নবাবগঞ্জ বাজারসংলগ্ন নিমতলায় ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য খন্দকার আশফাক গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় নবাবগঞ্জ থানায় মামলা হয়েছে।আশফাক গ্রুপের যুবদলের নেতা মোক্তার হোসেন বাদী হয়ে মান্নান গ্রুপের ৫০ জনের নামে হামলা ও মারপিটের অভিযোগে মামলা করেছেন।