দেড় হাজার গ্রামবাসীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত পাঁচ ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্ত শেষে গতকাল মঙ্গলবার বেওয়ারিশ হিসেবে তাঁদের লাশ দাফন করা হয়েছে।এদিকে ওই ঘটনায় নরসিংদী ও নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার প্রায় দেড় হাজার মানুষকে আসামি করে গতকাল একটি হত্যা মামলা করা হয়েছে। নরসিংদী সদর মডেল থানায় মামলাটি করেছেন মাধবদী পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদশক (এসআই) কে এম আজিজুর রহমান।