দেড়শ ককটেলসহ চার 'শিবিরকর্মী' আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কাঁঠালবাগান এলাকার একটি বাড়িতে আজ রোববার রাতে অভিযান চালিয়ে ১৫০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় চার ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ বলেছে, আটক চারজনই ছাত্রশিবিরের সক্রিয় কর্মী। ওই বাড়িটি শিবিরের কর্মীদের মেস বলেও দাবি করেছে পুলিশ।

রমনা বিভাগের সহকারি কমিশনার শিবলী নোমান প্রথম আলো ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কাঠালবাগান বাজারের পাশের একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।