দেড়শ গুলিসহ দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মধ্যপাইকপাড়ার আহম্মেদনগর এলাকার একটি বাসা থেকে আজ গতকাল বুধবার রাতে গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন, মাহফুজুর রহমান ও তার বন্ধু পুস্পু।

মিরপুর থানার পুলিশ জানায়, আজ সন্ধ্যায় মিরপুর থানায় খবর আসে অবৈধভাবে বিদেশে ফোন করার ভয়েস অব ইন্টারনেট প্রটোকলের (ভিওআইপি) ব্যবসা চলছে মধ্যপাইকপাড়ার ৩৭৩, আহম্মেদনগরের বাড়িতে। এ তথ্যের ভিত্তিতে মিরপুর থানার পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। তল্লাশি চালিয়ে পুলিশ ওই বাড়ির স্টিলের আলমারির নিচে একটি প্যাকেটে রাখা দেড়শ রাউণ্ড গুলি উদ্ধার করে। উদ্ধার হওয়া গুলি রিভলবার ও পিস্তলের। এছাড়াও পুলিশ ওই বাড়ি থেকে বিপুল ভিওআইপি সরঞ্জামাদি উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ ওই বাড়ির মালিক পুস্প ও তার বন্ধু মাহফুজকে গ্রেপ্তার করে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন জানান, গুলি উদ্ধারের ঘটনায় মাহফুজ ও তার বন্ধু পুস্পর বিরুদ্ধে মিরপুর থানায় মামলা হয়েছে। কোথা থেকে এতগুলো গুলি এসেছে তা জানতে জিজ্ঞাসাবাদ চলছে।

ওসি জানান, তবে গ্রেপ্তার হওয়ারা কোনো রাজনীতি ও জঙ্গীবাদের সঙ্গে যুক্ত নন।