দেয়াল ধসে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় একটি স্কুলের দেয়াল ধসে গতকাল বৃহস্পতিবার দুপুরে নাজমা আক্তার (৩২) নামের একজনের মৃত্যু হয়েছে। নাজমার বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানাধীন গুলতলি গ্রামে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, সকালে ঝড়ের সময় নাজমা ঘরের কাজের জন্য ইট আনতে গলাচিপা সরকারি বালক-বালিকা প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালের সামনে যান। এ সময় আকস্মিকভাবে ওই দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তিনি শহরের গলাচিপা এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি|