দেয়াল ধসে চার শিশু আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের লালখান বাজার চাঁনমারী সড়কে একটি ভবনের সীমানা দেয়াল ভেঙে পড়ে চার শিশু আহত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে এই ঘটনা ঘটে। আহত শিশুরা হলো শাকিল মিয়া (১০), ইমরান হোসেন (৬), ইউনুস (১০) ও শাকিল (৮)। এদের মধ্যে শাকিল ও ইমরানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা আশঙ্কামুক্ত বলে জানা গেছে। খুুলশী থানার উপপরিদর্শক (এসআই) তালাত মাহমুদ জানান, নির্মাণাধীন চারতলা ভবনের নিচে দেয়াল ঘেঁঁষে বালু ও রড-সিমেন্ট রাখা হয়েছিল। বালুর চাপে দেয়ালটি ভেঙে পড়ে যায়। এ সময় তা পড়ে এই শিশুদের ওপর।