প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় নির্মাণাধীন নূর জাহান বিপণিবিতানের দেয়াল ধসে চাপা পড়ে গতকাল বুধবার দুজন নিহত হয়েছেন। তাঁর নাম খোকন বিশ্বাস (৩৮) ও আশরাফুল ইসলাম (২৫), বাড়ি গাবতলী এলাকায়। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভুলতা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, সন্ধ্যা সাতটার দিকে বিপণিবিতানের একটি দোকানে আড্ডা দেওয়ার সময় ঝড়বৃষ্টিতে দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন।