প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবুজবাগ থানার বাঘপাড়া এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেলে এক নির্মাণাধীন ভবনের পাশের একটি দেয়াল ধসে পাঁচজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন রাশেদা বেগম (৩২), সেলিনা (৩০), সোহাগী (৮), সোহাগীর মা মুসলিমা (৩০) ও আড়াই বছরের শিশু হাবিবা। সবুজবাগ থানার পুলিশ জানিয়েছে, বিকেলে নির্মাণাধীন ভবনটির পাশ দিয়ে যাওয়ার সময় ভবনটির পাশের একটি পুরোনো দেয়াল তাঁদের ওপর ধসে পড়ে। এতে ওই পাঁচজন আহত হন। আহত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এরপর দুই শিশু সোহাগী ও হাবিবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যদের পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।