প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর শহরের চুড়িপট্টি এলাকায় গতকাল বৃহস্পতিবার ভোররাতের প্রচণ্ড বর্ষণে ঘরের দেয়াল ধসে জাহাঙ্গীর আলম (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কোতোয়ালি থানার সহকারী পরিদর্শক মাহতাব হোসেন বলেন, ওই রাতে
জাহাঙ্গীর আলমের পরিবারের অন্য সদস্যরা বাড়িতে ছিলেন না। ভারী বর্ষণের একপর্যায়ে ঘুমন্ত অবস্থায় বাড়ির টিনের চালা ও দেয়াল গৃহকর্তার ওপর ধসে পড়ে। এতে গুরুতর আহত জাহাঙ্গীরকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা করা হয়েছে বলে তিনি জানান। দিনাজপুর অফিস|