দেয়াল ধসে যুবকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চকবাজার এলাকায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে একটি ভবনের ধসে পড়া সীমানা দেয়ালের নিচে চাপা পড়ে আল আমীন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। আল আমীন কুমিল্লার মুরাদনগর গ্রামের আবদুস সামাদের ছেলে। তিনি চকবাজারের বাকলিয়া এলাকার গণি কলোনিতে বসবাস করতেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ সূত্রে জানা গেছে, আল আমীনকে উদ্ধার করে রাতে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।