দেয়াল ধসে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কামরাঙ্গীরচরের বিদ্যুৎ গলিতে নির্মাণাধীন একটি বাড়ির দেয়ালের একাংশ ধসে গতকাল বৃহস্পতিবার বিকেলে শামীম নামে ১০ বছর বয়সী এক শিশু মারা গেছে। শামীম কামরাঙ্গীরচরে আশরাফ উলুম হাফিজিয়া মাদ্রাসায় পড়ত।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, শামীম তার মা-বাবার সঙ্গে কামরাঙ্গীরচরে বিদ্যুৎ গলিতে থাকত। গতকাল বিকেল চারটার দিকে শিশুটি বাসার কাছের গলিতে খেলা করছিল। এ সময় পাশের লিয়াকত মিয়ার নির্মাণাধীন বাড়ির ছয়তলার দেয়ালের একাংশ ধসে শামীম আহত হয়। রক্তাক্ত অবস্থায় বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শামীমের বাবা আমীর হোসেন কামরাঙ্গীরচর রনি মার্কেটের নৈশপ্রহরী। দুই ভাইয়ের মধ্যে শামীম বড় ছিল।