দেয়াল ধসে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন পশ্চিম নাসিরাবাদ বাঁচা মিয়া রোডে গতকাল শনিবার বিকেলে সীমানাপ্রাচীর ধসে ওয়াহিদুল আলম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ওয়াহিদের বাবার নাম জানে আলম।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা তিনটার দিকে ওয়াহিদ নিজ বাড়ির সামনে খেলা করার সময় হঠাৎ তাদের বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই সে চাপা পড়ে মারা যায়।পাহাড়তলী থানার উপপরিদর্শক (এসআই) অসিত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।