দেয়াল ধসে শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল নগরের কাউনিয়া এলাকার জানকিসিংহ সড়কে গতকাল সোমবার বেলা ১১টার দিকে ভবনের দেয়ালধসে এর নিচে চাপা পড়েন মো. মিঠুন (২৫) নামে একজন নির্মাণশ্রমিক। বেলা দেড়টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি কাউনিয়া এলাকার ইউনুচ মিয়ার ছেলে। এতে কালু নামে আরেক শ্রমিক আহত হয়েছেন। ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এ কে এম মতুর্জা আবেদীন জানান, ওই দুজন একটি ভবনের গেটে কাজ করছিলেন। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাহবুবুর রহমান জানান, মিঠুনের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কালু হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।