দেয়াল ধসে শ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চবিদ্যালয়ের পুরোনো দেয়াল ভাঙার সময় ধসে পড়ে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।
নিহত শ্রমিক কৃষ্ণ নাথের বাড়ি সিলেটে। তিনি মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার দেওয়ানপুর গ্রামে ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয় সূত্র জানায়, গতকাল সোমবার বেলা তিনটার দিকে তিনজন শ্রমিক বিদ্যালয়ের পুরোনো ছাত্রাবাসের একটি দেয়াল ভাঙার কাজ করছিলেন। এ সময় একটি দেয়াল ধসে কৃষ্ণ নাথের ওপর পড়ে। তাঁকে উদ্ধার করে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জোরারগঞ্জ ইউপি চেয়ারম্যান মকসুদ আহম্মদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জোরারগঞ্জ থানার ওসি জাহেদুল কবির বলেন, তিনি ঘটনাটি শোনেননি।