দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেয়ালের এক পাশে নালায় কাজ করছিলেন চারজন শ্রমিক। হঠাৎ দেয়াল ধসে পড়ে তাঁদের ওপর। এতে ঘটনাস্থলে একজন নিহত ও আহত হন তিনজন। গতকাল বুধবার দুপুরের দিকে সিলেট নগরের পশ্চিম শেখঘাট এলাকার রহমান ভিলা নামক একটি বাসার দেয়াল ধসে হতাহতের এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবদুল কাদির জিলানি (৩৮)। সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বাখর গ্রামের বাসিন্দা জিলানি নগরের মজুমদারি এলাকার একটি কলোনিতে থাকতেন। আহত তিনজনের বাড়ি নেত্রকোনার মদনপুর উপজেলার দৌলতপুর গ্রামে। ঘটনাস্থল পরিদর্শনকারী সিলেট কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, দেয়ালটি ঝুঁকিপূর্ণ থাকায় ধসে পড়ে এ দুর্ঘটনা ঘটেছে।