দেয়াল লিখন নিষিদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) যত্রতত্র দেয়াল লিখন ও পোস্টার লাগানো বন্ধের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। গতকাল সোমবার চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেন। জানা গেছে, কিছু ছাত্র সংগঠনের নামে ক্যাম্পাসের সীমানাপ্রাচীর, বিভিন্ন স্থাপনা ও অফিস ভবনের দেয়ালে লেখালেখি ও পোস্টার লাগানো হচ্ছে। বিজ্ঞপ্তিতে এসব ছাত্রকে দেয়াল লিখন ও পোস্টার লাগানো থেকে বিরত থাকার এবং একই সঙ্গে আগামী ২১ এপ্রিলের মধ্যে লাগানো পোস্টার সরিয়ে ফেলতে ও লিখন মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। চুয়েট প্রতিনিধি