দেয়ালচাপায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় দেয়ালচাপা পড়ে সাবিনা ইয়াসমিন (৩২) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। তাঁর স্বামী মোমিনুল ইসলাম জানান, গতকাল সকালে উপজেলার পার্বতীপুর গ্রামে বাড়িতে কাজ করার সময় হঠাৎ সাবিনা ইয়াসমিনের ওপর দেয়াল ভেঙে পড়ে। গুরুতর আহত অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে জানান।