প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় মাটির দেয়ালের চাপায় আবু তাহের (৩০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন শ্রমিক। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পলাশবাড়ী ইউনিয়নে ছোট কালাইঘাটি গ্রামে এ ঘটনা ঘটে। হতাহত শ্রমিকদের সবার বাড়ি উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের কালিকাবাড়ী নয়াপাড়া গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল ছোট কালাইঘাটি গ্রামে অলিউল্লাহ্ অলির বাড়িতে তিনজন শ্রমিক একটি ঘরের মাটির দেয়ালের পাশে নলকূপ পুনঃস্থাপনের কাজ করছিলেন। একপর্যায়ে ঘরের মাটির দেয়াল ধসে পড়লে ওই তিন শ্রমিক চাপা পড়েন। হাসপাতালে নেওয়ার পথে আবু তাহের মারা যান।