দেয়ালচাপায় বৃদ্ধ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শ্রীপতিপুর গ্রামে আজিজুল হক (৬৭) দেয়ালচাপায় নিহত হয়েছেন। মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল লতিফ এবং নিহতের পারিবারিক সূত্র জানায়, আজিজুল হক গত শুক্রবার সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায়ের জন্য শ্রীপতিপুর মসজিদে যান। এ সময় কালবৈশাখীতে নির্মাণাধীন ওই মসজিদের দেয়াল ভেঙে পড়ে। এ সময় তিনি দেয়ালের নিচে পড়ে আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার সকালে তিনি মারা যান।