দেয়ালচাপায় মা ছেলে, বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলায় গত শুক্রবার ঝড়বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে৷ ঝড়ের সময় পাঁচবিবিতে মাটির দেয়াল ধসে চাপা পড়ে মা ও ছেলে এবং বজ্রপাতে এক কৃষক প্রাণ হারিয়েছেন৷
মৃত ব্যক্তিরা হলেন উপজেলার কুসুম্বা ইউনিয়নের কাশিয়া চাপড় গ্রামের আজিজুল ইসলামের স্ত্রী জুলেখা বেগম (২৫) ও তাঁর আট মাসের শিশুপুত্র আমানউল্লাহ এবং বালিঘাটা ইউনিয়নের খলিফাপাড়া গ্রামের কৃষক আবদুল হামিদ (৫৫)৷
শুক্রবার ভোর ছয়টার দিকে আকস্মিক ঝড় ও বৃষ্টি হয়৷ বৃষ্টির পানিতে ভিজে কাশিয়া চাপড় গ্রামের আজিজুল ইসলামের ঘরের মাটির দেয়াল ধসে পড়ে৷ এতে চাপা পড়ে জুলেখা বেগম ও তাঁর ছেলে আমানউল্লাহ ঘরেই মারা যান।
এদিকে খলিফাপাড়া গ্রামের আবদুল হামিদ বাড়ির পাশে আমন ধানের বীজতলা দেখতে যান৷ বজ্রপাতে তাঁর মৃত্যু হয়৷
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিিশ্চত করেছেন৷