প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বংশালে দেয়ালচাপায় গতকাল মঙ্গলবার দুপুরে জালাল উদ্দিন (৩৬) নামে এক শ্রমিক মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত ব্যক্তির চাচাতো ভাই মো. জুয়েল বলেন, বংশালের সামশাবাদ লেনে একটি পুরোনো ভবনে দেয়াল ভাঙার কাজ করছিলেন জালাল। হঠাৎ দেয়ালটি ভেঙে তাঁর ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বংশাল থানা-পুলিশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
নিজস্ব প্রতিবেদক