দেয়ালচাপায় শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ডিসি রোডের শিশু কবরস্থান এলাকায় দেয়ালচাপায় জুনায়েদ মুন্সি (৪) নামের এক শিশু মারা গেছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে নির্মাণাধীন ভবনের দেয়ালচাপায় শিশুটি মারা যায়।
জুনায়েদ মুন্সি একই এলাকার জলিল মুন্সির ছেলে। জলিল পেশায় রিকশাচালক।
পুলিশ জানায়, বিকেলে ডিসি রোডের শিশু কবরস্থান এলাকায় নির্মাণাধীন একটি ভবনের পাশে জুনায়েদ খেলছিল। হঠাৎ নির্মাণাধীন দেয়ালের অংশ শিশুটির ওপর ধসে পড়ে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মারা যায় শিশুটি।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর নুরুল হুদা গতকাল রাতে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করেনি।