দেয়ালচাপায় শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীতে দেয়ালচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে টঙ্গীর শিলমুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম জহিরুল ইসলাম (৮)। তার বাবার নাম মাসুদ মিয়া। তাদের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলায়। তিন-চার দিন আগে শিশুটি তার মামার সঙ্গে টঙ্গীর শিলমুন এলাকায় নানিবাড়িতে বেড়াতে আসে।