দেয়ালচাপায় শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে দেয়ালচাপায় আফছানা আক্তার (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় শহরের খেজুরতলা এলাকায় একটি বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে এ দুর্ঘটনা ঘটে। এ সময় লাবনী আক্তার (৬) ও রিনা (৭) নামের দুই শিশু আহত হয়। তাদের উদ্ধার করে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত আফছানা উপজেলার চর আবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ এলাকার দুলাল মিয়ার মেয়ে। রায়পুর থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন বলেন, আফছানা বাসার সামনে খেলছিল। এ সময় বাড়ির সীমানাপ্রাচীর ভেঙে তাদের গায়ের ওপর পড়ে।