দেয়ালচাপায় শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বালিগাঁও উচ্চবিদ্যালয়ে গতকাল মঙ্গলবার দুপুরে দেয়ালধসে এক শিশু নিহত ও দুজন আহত হয়েছে। স্থানীয় সূত্র জানায়, গতকাল বেলা দুইটায় বালিগাঁও উচ্চবিদ্যালয়ের পূর্বপাশের দেয়ালটি সামান্য বৃষ্টিতেই ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই পথচারী পূজা (৪) নামের এক শিশু দেয়ালচাপায় নিহত হয়। আহত হয় সঙ্গে থাকা আরও দুই শিশু সজীব (১২) ও বিপুল (১১)। তাদের ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।এলাকাবাসী জানায়, বিদ্যালয়ের পূর্বপাশের ভবনটি ভেঙে ফেলায় দেয়ালটি অরক্ষিত হয়ে পড়ে। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি এর কোনো খোঁজ নেয়নি বলে এই দুর্ঘটনা ঘটে।