দেয়ালচাপায় শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বায়েজিদ থানাধীন ওয়াজেদিয়া মাদ্রাসার পুরোনো রাস্তার পাশে গতকাল বৃহস্পতিবার একটি বাড়ির সীমানা দেয়ালে চাপা পড়ে মো. ইমন (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।এ ঘটনায় ইমনের মা মিনু আরা বেগম (৩০) আহত হন। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ইমন ও তার মা ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় পুরোনো দেয়ালটি ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই ইমন মারা যায় এবং মিনু আরা পায়ে ও কোমরে আঘাত পান। এলাকাবাসীর অভিযোগ, অনেক দিনের পুরোনো সীমানা দেয়ালটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এলাকাবাসী সেটি সংস্কারের কথা বললেও মালিকপক্ষ তা আমলে নেয়নি।পুলিশ জানায়, এ ঘটনায় মালিক মো. আবদুল আজিজ, আবদুল হাকিম ও মো. আবদুল মোতালেবের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মিনু আরা তাঁদের কলোনির বস্তিতে ভাড়া থাকতেন।