দেয়ালচাপায় শ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে নির্মাণাধীন কারখানার ছাদ থেকে ইট ও দেয়াল পড়ে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। তাঁর নাম মো. ইশরাফিল (৫৫)। বাড়ি নেত্রকোনার সুসং দুর্গাপুরে। গতকাল বৃহস্পতিবার সকালে গাজীপুর সিটি করপোরেশনের মারিয়ালী এলাকায় ইমন গার্মেন্ট নামের একটি পোশাক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন বলেন, ওই পোশাক কারখানায় তিনতলায় নির্মাণকাজ চলছিল। এ সময় কারখানার নিচে ইশরাফিল কাজ করছিলেন। একপর্যায়ে তিনতলা থেকে ইট ও ইটের দেয়াল ধসে ইশরাফিলের মাথার ওপর পড়ে। এতে তাঁর মাথার সামনের অংশ থেঁতলে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।