প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দোকানের দেয়ালের চাপায় সাদ্দাম হোসেন (২৪) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সাদ্দাম উপজেলার চরচারতলা গ্রামের কুড়ের পাড় এলাকার আলমগীর মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেলে আশুগঞ্জ নৌবন্দরের মসজিদ-সংলগ্ন একটি গুদামে শ্রমিকেরা ওই গুদামে কাজ করছিলেন। এ সময় গুদামের পাশে বসে ভাত খাওয়ার সময় গুদামের দেয়াল ধসে সাদ্দামের ওপর পড়ে। এতে তাঁর মাথা থেঁতলে যায়। এতে তিনি মারা যান।